AO3 News

Post Header

Published:
2026-01-15 17:43:10 UTC
Original:
International Fanworks Day 2026 is Coming Soon!
Tags:

আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবস শীঘ্রই আসছে

ফেব্রুয়ারী মাস আলোর চেয়েও দ্রুতগতিতে এগিয়ে আসছে, যার মানে আবারো International Fanworks Day (আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবস)— বা, ছোটো করে IFD— এর সময় হয়ে এসেছে! ১৫ই ফেব্রুয়ারী আমরা আমাদের ১২তম বার্ষিক IFD উদযাপনের জন্য জড়ো হব, যাতে অনুরাগী দুনিয়ার প্রত্যেকটা দিক নিয়েই উৎসব হয়— গল্প, চিত্র, শ্রুতিগল্প, ম্যাগাজিন, ফিল্ক, গবেষণা এবং আরো অনেক কিছু—একইসাথে!

আমরা IFD এর দিকে এগিয়ে যেতে যেতে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)তে আপনারা এই বছরের থিম নিয়ে কি ভাবছেন তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ বছরের থিম হল: Alternate Universes! একটি Alternate Universe (অন্য দুনিয়া) (AU)। অনুরাগী দুনিয়ায় AU মানে আসল গল্পের বিবরণ অর্থাৎ ক্যানন এর বাইরে যাওয়া, বিপথগামী ঘটনা বা চরিত্রের পছন্দ হলে কি হত ভেবে দেখা, আরামদায়ক ও জনপ্রিয় কফি শপ AU এর মত কোনো থিমভিত্তিক AU, বা দুনিয়ার গঠনে কোনো মৌলিক বদল, যেমন ওমেগা-দের দুনিয়ার অনুরাগীকর্ম।
আমাদের কৌতূহল হচ্ছে: কোন AU আপনাদের সব থেকে বেশি ভালো লাগে? কখনও কি আপনি এমন কোনো AU পেয়েছেন যেটা সেই অনুরাগী দুনিয়া সম্বন্ধে আপনার ধারণা আমূল পাল্টে দিল? আপনাদের অনুরাগীদুনিয়ায় সব থেকে মূলবান headcanon (গল্প সম্বন্ধে বিশ্বাস) কি?

আমরা অনুরাগীদের দ্বারা ও সম্বন্ধিত কোনো প্রকাশনার জন্য চোখ-কান খোলা রাখবো, সুতরাং, আপনাদের প্রকাশনা দিয়ে #IFD2026 ট্যাগ করুন, আর আমরা আমাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট দিয়ে তার প্রচার হওয়ার ক্ষমতা বাড়িয়ে দেব!

পরবর্তী দুই সপ্তাহে আমরা আইএফডি ২০২৬ পালন করতে কি কি করছি তা ঘোষণা করব। কিন্তু আপনি এই উৎসব কিভাবে কাটাবেন এটা আমরা জানতে ইচ্ছুক! ডিসেম্বর মাসেই আমরা বলেছিলাম যে এই IFDতে আপনি যদি আপনার আশেপাশে কোনও অনুষ্ঠান আয়োজন করতে চান তবে তা আমাদের জানান। আপনি এখনো সেই অনুষ্ঠান সূচি জমা দিতে পারেন (ইংরাজিতে) আমাদের ফর্ম এর মাধ্যমে ২৮শে জানুয়ারি অব্দি। তাহলে আমরা IFDএর আগে আমাদের উৎসব সূচীর সঙ্গে সেগুলোর সম্বন্ধেও প্রচার করব!

ফেব্রুয়ারী মাসেই, আমরা আমাদের বার্ষিক ফিডব্যাক ফেস্ট অনুষ্ঠিত করব! ১৩ই ফেব্রুয়ারী অব্দি AU (অন্য দুনিয়া) সংক্রান্ত প্রকাশনার জন্য চোখ-কান খোলা রেখে সময় কাটান!

আমরা এই IFDতে আপনার অনুরাগী দুনিয়ায় অভিজ্ঞতা এবং অনুষ্ঠান সম্বন্ধে সন্বন্ধে আপনাদের কথা শুনতে উদগ্রীব হয়ে রয়েছি!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।